দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরঃ
দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার প্রক্রিয়াও একই। এখানে পূর্ণ দশমিক এর ক্ষেত্রে ১৬ দিয়ে ভাগ করতে হবে। আর ভগ্নাংশ দশমিক এর ক্ষেত্রে ১৬ দিয়ে গুণ করতে হবে। ফলাফল লেখার নিয়মটাও একই।
তবে এক্ষত্রে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। ভাগশেষের কিংবা গুণের ক্ষেত্রে পূর্ণঅংশের মান কিন্তু এই রকম ১০, ১৫, ১৪ আসতে পারে। লক্ষ্য কর এই ১০ কিংবা ১৫ কিন্তু কোন ইউনিক ডিজিট না। ১ ও ০ ডিজিটের সমন্বয়ে তৈরী হয়েছে ১০। সুতরাং এভাবে লিখা যাবে না। নিচের চার্ট অনুযায়ী ইংরেজি বর্ণমালার লেটার বসাতে হবে। অর্থাৎ ১০ এর পরিবর্তে এর ইকোইভিলেন্ট A বসাতে হবে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন