অকট্যাল সংখ্যা পদ্ধতি বা অকটাল সংখ্যা পদ্ধতি বা অষ্টমিক সংখ্যা পদ্ধতি (ইংরেজি: octal number system), বা সংক্ষেপে oct, হল ৮ ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ শুধুমাত্র প্রতিটি সংখার জন্য ৮টি সম্ভাব্য মান নিয়ে অকট্যাল সংখ্যা পদ্ধতি গঠিত হয়। অকট্যাল সিস্টেমের অংকগুলি হল ০ থেকে ৭ পর্যন্ত।0,1,2,3,4,5,6,7
দশমিকে যখন একটি গননা ৯, ১৯ ইত্যাদি অতিক্রম করে, তখন গণনা ০ থেকে পুনরায় শুরু করে। কিন্তু দশ অঙ্ক, এক দ্বারা মান বৃদ্ধি হয় (9 এর পরে আসে 10, 19 পরে আসে 20)।একই ভাবে, অকট্যাল এ গণনা যখন 7 অতিক্রম করে, তখন 0 থেকে গণনা পুনরায় আরম্ভ করে এবং দশ অঙ্কে মান বৃদ্ধি হয়। সুতরাং 7 পরে আসে 10, 17 পরে আসে 20.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন