এসএসসি - বিজ্ঞান
১০ম অধ্যায় : এসো বলকে জানি
জ্ঞানমূলক প্রশ্নোত্তর :
--------------------------------
১. বল কাকে বলে?
উ. যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে এর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
২. নিউটনের গতিবিষয়ক দ্বিতীয় সূত্র কী?
উ. নিউটনের গতিবিষয়ক দ্বিতীয় সূত্র : বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়।
৩. জড়তা কী?
উ. বস্তু স্থিতি বা গতির যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই জড়তা।
৪. স্পর্শ বল কাকে বলে?
উ. যে বল কেবল দুটি বস্তুর ভৌত সংস্পর্শে এসে পরস্পরের ওপর ক্রিয়া করে তাকে স্পর্শ বল বলে।
৫. নিউটন কী?
উ. নিউটন হল বলের একক।
৬. এক নিউটন বল কাকে বলে?
উ. যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয়ে এক মিটার/সেকেন্ড২ ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বল বলে।
৭. মাধ্যাকর্ষণ বল কী?
উ. মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার ভরজনিত আকর্ষণ বলকে মাধ্যাকর্ষণ বল বলে।
৮. ভববেগ কোন রাশি?
উ. ভরবেগ ভেক্টর রাশি।
৯. বলের ঘাতের সংজ্ঞা দাও।
উ. কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের ক্রিয়াশীল সমন্বয়ের গুণ ফলকে বলের ঘাত বলা হয়।
১০. জড়তা কয় ধরনের?
উ. জড়তা দুই ধরনের । ১. গতি জড়তা ২. স্থিতি জড়তা
১১. ত্বরণ কাকে বলে?
উ. সময়ের সঙ্গে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণের একক হল মিটার/সেকেন্ড২।
১২. লুব্রিকেন্ট কী?
উ. তেল বা গ্রিজের মতো পদার্থ যা ঘর্ষণ কমানোর জন্য ব্যবহৃত হয় তাকে লুব্রিকেন্ট বলে।
১৩. অস্পর্শ বল কাকে বলে?
উ. যে সব বল কোনো বস্তুর ভৌত সংস্পর্শে না এসে ওই বস্তুর ওপর ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।
১৪. অভিকর্ষ কাকে বলে?
উ. পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলে।
১৫. নিউটনের তৃতীয় সূত্র কোনটি ?
উ. নিউটনের তৃতীয় সূত্র : "প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।" অর্থাৎ প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বলটি থাকবে। ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়াও থেমে যাবে।
১৬. অভিকর্ষ কী?
উ. অভিকর্ষ হচ্ছে মাধ্যাকর্ষণ বল।
১৭. নিউক্লিয়ন কী?
উ. পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে।
১৮. নিউটনের তৃতীয় সূত্রের ভিত্তিতে চলে কোন যান?
উ. আধুনিক জেট বিমান, রকেট ইত্যাদি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন