- আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ আল মামুন

একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। এ পি জে আবদুল কালাম

Breaking

জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।

Home Top Ad




রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

চতুর্থ অধ্যায় পাঠ – ৪ – ওয়েবসাইটের কাঠামো (লিনিয়ার কাঠামো, ট্রি কাঠামো, ওয়েব লিঙ্কড কাঠামো, হাইব্রিড কাঠামো ) ।

ওয়েবসাইটের কাঠামো- ওয়েবসাইটের কাঠামো বলতে বুঝায় কিভাবে ওয়েবসাইটটি সেটআপ করা হয়েছে । অর্থাৎ ওয়েবসাইটের পেজগুলো কিভাবে একে অপরের সাথে সংযুক্ত আছে।  যেমন- সাব-পেজ গুলো কিভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে।
ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে চার ভাগে ভাগ করা যায় –
  • লিনিয়ার/ সিকুয়েন্স কাঠামো
  • ট্রি কাঠামো / হায়ারারকি
  • নেটওয়ার্ক / ওয়েব লিঙ্কড কাঠামো
  • হাইব্রিড / কম্বিনেশনাল কাঠামো

লিনিয়ার/ সিকুয়েন্স কাঠামো- যখন কোন ওয়েবসাইট এর বিভিন্ন পেইজ ভ্রমণকে একটি নির্দিষ্ট ক্রমানুসারে চালনা করার প্রয়োজন হয় তখন এই Linear গঠনটি ব্যবহার করা হয়।কোন পেইজের পর কোন পেইজে যাওয়া যাবে তা ওয়েবপেইজের ডিজাইনার ঠিক করে থাকে। পেইজগুলোতে Next, Previous  ইত্যাদি কয়েকটি লিংকের মাধ্যমে Visitor প্রতিটি পেইজ দেখতে পারে।

ট্রি কাঠামো / হায়ারারকিস কাঠামো- একটি হোম পেজ থাকে অন্যান্য পেজ গুলো হোম পেজের সাথে যুক্ত থাকে। এদেরকে সাব-পেজ বলে।সাব পেজ গুলোর সাথে আরও অন্যান্য পেজ যুক্ত থাকে।

নেটওয়ার্ক / ওয়েব লিঙ্কড কাঠামো – এখানে  সবগুলো ওয়েবপেজের সাথেই সবগুলোর লিংক থাকে । অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেমন অন্যান্য পেজের লিংক থাকবে তেমন প্রতিটি পেজ তাদের নিজেদের সাথে ও মেইন পেইজের লিংক থাকে।

কম্বিনেশনাল বা হাইব্রিড কাঠামো- যে ওয়েব সাইটে একাধিক ভিন্ন কাঠামো থাকে তাকে কম্বিনেশনাল বা হাইব্রিড ওয়েবসাইট কাঠামো বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages