- আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ আল মামুন

একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। এ পি জে আবদুল কালাম

Breaking

জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।

Home Top Ad




রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

চতুর্থ অধ্যায় পাঠ -৩- স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট।

গঠন বৈচিত্রের ওপর ভিত্তি করে ওয়েবপেজ বা ওয়েবসাইটকে সাধারণত দুইভাবে ভাগ করা যায়। যথা-
  • স্ট্যাটিক ওয়েবসাইট
  • ডাইনামিক ওয়েবসাইট
স্ট্যাটিক ওয়েবসাইটঃ যে সকল ওয়েবসাইটের কনটেন্ট ওয়েবপেজ চালু অবস্থায় পরিবর্তন করা যায় না। অর্থাৎ কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত , ডিলিট এবং আপডেট করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML এবং CSS  দিয়েই তৈরি করা যায়।
স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সমূহ –
  • ওয়েবসাইটের কনটেন্ট স্ট্যাটিক থাকে।
  • চালু অবস্থায় কনটেন্ট আপডেট করা যায় না।
  • কোন ডেটাবেজ থাকে না । অর্থাৎ কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে একমুখী কমিউনিকেশন হয়।
  • খুব দ্রুত লোড হয়।
  • HTML এবং CSS দিয়েই একটি ওয়েবসাইট তৈরি করা যায়।
স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা-
  • ওয়েবসাইট ডেভলোপ এবং নিয়ন্ত্রন করা সহজ। ফলে খরচ কম।
  • খুব দ্রুত লোড হয়।
  • সহজেই ওয়েবপেইজের লে-আউট পরিবর্তন করা যায়।
  • ডেটাবেজ না থাকায় অধিক নিরাপদ।
 স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা-
  • কনটেন্ট কোডিং করে আপডেট করতে হয়। তাই সময় বেশি লাগে।
  • ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যাবস্থা থাকে না।
  • কনটেন্ট বেশি হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।

ডাইনামিক ওয়েবসাইটঃ যে সকল ওয়েবসাইটের কনটেন্ট ওয়েবপেজ চালু অবস্থায় পরিবর্তন করা যায়। অর্থাৎ কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত , ডিলিট এবং আপডেট করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML,CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- PHP বা ASP.Net ইত্যাদি এবং এর সাথে ডেটাবেজ যেমন- MySQL বা SQL ইত্যাদি ব্যবহার করা হয়।
ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সমূহ –
  • চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত , ডিলিট এবং আপডেট করা যায়।
  • ডেটাবেজ থাকায় কুয়েরি করে তথ্য বের করা যায়।
  • সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে  উভমুখী কমিউনিকেশন হয়।
  • ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML,CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- PHP বা ASP.Net ইত্যাদি এবং এর সাথে ডেটাবেজ যেমন- MySQL বা SQL ইত্যাদি ব্যবহার করা হয়।
ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা-
  • চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত , ডিলিট এবং আপডেট করা যায়।
  • নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্ধারিত পেইজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়। অর্থাৎ ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করা যায়।
  • সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে  উভমুখী কমিউনিকেশন হয়।
  • অনেক বেশি তথ্যবহুল হতে পারে।
ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধা-
  • ডেটাবেজ ব্যবহিত হয় ফলে লোড হতে বেশি সময় নেয়।
  • ওয়েবসাইট ডেভলোপ এবং নিয়ন্ত্রন করা কঠিন। ফলে খরচ বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages