তৃতীয় অধ্যায় পাঠ -৭- কোড ( বিসিডি কোড, ইবিসিডিক (EBCDIC) কোড, অ্যাসকি (ASCII) কোড, ইউনিকোড )
কোড: কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে CPU কে বোঝানোর জন্য বাইনারি বিটের (০ বা ১) বিভিন্ন বিন্যাসের অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এ অদ্বিতীয় সংকেতকে কোড (Code)বলা হয়।
প্রয়োগের ক্ষেত্রের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কোডের উদ্ভব হয়েছে। যেমন−
- বিসিডি (BCD) কোড
- আলফানিউমেরিক কোড (Alphanumeric code)
- ইবিসিডিক (EBCDIC) কোড
- অ্যাসকি (ASCII) কোড
- ইউনিকোড (Unicode) ইত্যাদি।
BCD কোড: BCD এর পূর্ণ রূপ হলো Binary Coded Decimal। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে ( ০ থেকে ৯ পর্যন্ত) এর সমতুল্য ৪ (চার) বিট বাইনারি ডিজিট দ্বারা প্রতিস্থাপন করাকে BCD কোড বলে। অন্যকথায় BCD কোড একটি ৪ (চার) বিট বাইনারি ভিত্তিক কোড।
নিম্নে কয়েক ধরণের BCD কোডের নাম দেওয়া হলো-
- BCD 8421 কোড (NBCD– Natural Binary Coded Decimal)
- BCD 7421 কোড
- BCD 5421 কোড
- BCD 2421 কোড
- Excess-3 কোড
আলফানিউমেরিক কোড: কম্পিউটারে সংখ্যাসূচক চিহ্নের পাশাপাশি অন্যান্য বর্ণ বা চিহ্নও ব্যবহৃত হয়। এসব সংখ্যা, চিহ্ন বা বর্ণের জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে আলফানিউমেরিক কোড বলে।
ইবিসিডিআইসি কোড: EBCDIC এর পূর্ণরূপ Extended Binary Coded Decimal Information Code । এটি একটি ৮ বিটের কোড। এ কোড দ্বারা ২৮ “অর্থাৎ ২৫৬টি অঙ্ক, অক্ষর এবং বিশেষ চিহ্ন প্রকাশ করা যায়।দশমিক সংখ্যাগুলোকে BCD ৮৪২১ কোডের মাধ্যমে প্রকাশ করে প্রত্যেক সংখ্যার সাথে ১১১১ জোন বিট যোগ করে ইবিসিডিআইসি কোড প্রকাশ করা হয়।
মনে করি ৫, কে ইবিসিডিআইসি কোডে প্রকাশ করতে হবে। তাহলে ৫ এর বিসিডি ৮৪২১ কোডে মান হবে ০১০১। সুতরাং, ৫ এর ইবিসিডিআইসি কোডে মান হবে ১১১১০১০১।
ASCII কোড: ASCII এর পূর্ণ নাম American Standard Code For Information Interchange । অ্যাসকি আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত কোড। এর প্রকাশক ANSI(American National Standard Institute )। কম্পিউটার এবং ইনপুট/আউটপুট সরঞ্জামের মধ্যে তথ্য স্থানান্তরের জন্য এ কোড ব্যবহৃত হয়। অ্যাসকি কোড দু ধরনের হয়ে থাকে। যথা: ASCII-7 ও ASCII-8 । ASCII-7 এর ৭ বিট দ্বারা মোট ২৭= ১২৮ টি অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়। ASCII-8 এর 8 বিট দ্বারা মোট ২8= 256টি অদ্বিতীয় চিহ্ন নির্দিষ্ট করা যায়।বর্তমানে অ্যাসকি কোড বলতে ৮ বিট বিশিষ্ট অ্যাসকি-৮ কেই বুঝানো হয়।
Unicode: Unicode এর পূর্ণনাম হলো Universal Code বা সার্বজনীন কোড।বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়।Apple Computer Corporation এবং Xerox Corporation এর একদল প্রোকৌশলী ইউনিকোড উদ্ভাবন করেন।ইউনিকোড মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড। এ কোডের মাধ্যমে ২১৬ বা ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন