- আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ আল মামুন

একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। এ পি জে আবদুল কালাম

Breaking

জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।

Home Top Ad




রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

চতুর্থ অধ্যায় পাঠ -৫- HTML এর সুবিধা এবং অসুবিধা সমুহ, HTML ট্যাগ, HTML এলিমেন্ট, HTML অ্যাট্রিবিউট ইত্যাদি।

HTML এর মৌলিক বিষয় সমূহ-
HTML হল  Hyper Text Markup Language। এটি মুলত ওয়েবপেজ তৈরির জন্য ব্যবহৃত ল্যাংগুয়েজ। HTML দ্বারা তৈরি ফাইলসমুহ সাধারণত ওয়েবপেজ নামে পরিচিত। HTML-কে Markup Language বলা হয় যা কতকগুলো Markup ট্যাগের সমষ্টি । আর এ Markup ট্যাগের কাজ হল ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করবে। জেনেভার সার্ন-এ কাজ করার সময় টিম বার্নাস-লী সর্বপ্রথম html আবিস্কার করেন। 1995 সালে html 2.0 । 1997 সালের জানুয়ারি মাসে html 3.2 এবং একই সালের ডিসেম্বর মাসে html 4 ভার্সন বাজারে আসে। html এর সর্বশেষ ভার্সন হচ্ছে html 5.
HTML এর সুবিধা সমুহ
  • এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি
  • সর্বব্যাপি ব্যবহার
  • অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে
  • ব্যবহার সহজ এবং সিনটেক্স সহজ তাই HTML শেখা সহজ
  • উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে তাই আলাদাভাবে কিনতে হয় না
  • যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়
  • পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে  তাই এটি মূল্য সাশ্রয়ী।
HTML এর অসুবিধা সমুহ
  • শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবপেজ ডেভেলপ করা যায় ডাইনামিক ওয়েব পেজ করা যায় না
  • সাধারণ ওয়েব পেজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয়
  • নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়
  • ওয়েব পেজ তৈরির জন্য অনেক কোড লিখতে হয় তারপরেও জটিলতার সৃষ্টি হয়।
HTMLট্যাগ –  HTML ভাষায় ব্যবহিত ট্যাগকেই HTML ট্যাগ  বলে।  HTML ট্যাগ  হলো কীওয়ার্ড যা একটি ওয়েব পেজের মধ্যে কীভাবে বিষয়বস্তুটি বিন্যাস এবং প্রদর্শন করবে সেই  নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়। HTML tag দুই প্রকার। যথা –
  • ১। কন্টেইনার ট্যাগ
  • ২। এম্পটি ট্যাগ
কন্টেইনার ট্যাগ এবং এম্পটি ট্যাগ এর মধ্যে পার্থক্য
কনটেইনার ট্যাগএম্পটি ট্যাগ
যে সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ, ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং ট্যাগ থাকে তাকে কনটেইনার ট্যাগ বলে।যে সমস্ত ট্যাগের ওপেনিং  ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই তাকে এম্পটি ট্যাগ বলে।
যেমন: <p>…</p>, <b>…</b> ইত্যাদি।যেমন: <br>, <hr>, <img> ইত্যাদি।
HTML element – ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে এলিমেন্ট বলে। ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী সবকিছুই হলো এলিমেন্ট কনটেন্ট।
HTML attribute – অ্যাট্রিবিউট হচ্ছে কোন কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। অ্যাট্রিবিউটগুলো এলিমেন্টসমূহের বাড়তি কিছু তথ্য প্রদান করে থাকে। অ্যাট্রিবিউট গুলো সব সময় ওপেনিং ট্যাগে নির্দিষ্ট করে দেয়া থাকে।
অ্যাট্রিবিউটের দুটি অংশ থাকে। যথা: Attribute Name এবং Attribute Value

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages