চতুর্থ অধ্যায় পাঠ -২- আইপি অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস অথবা URL এবং ডোমেইন নেইম।
আইপি অ্যাড্রেস- ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার বা যন্ত্রের একটি অদ্বিতীয় ঠিকানা থাকে এ ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস(IP Address- Internet Protocol Address)।

আইপি অ্যাড্রেস দুই প্রকার – IPV4 এবং IPV6
ইন্টারনেট প্রোটকল ভার্সন ৪ (IPV4)- বর্তমানে IPV4 বহুল ব্যবহিত আইপি অ্যাড্রেস। IPV4 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট চারটি অকটেট (৮ বিটের বাইনারি) অর্থাৎ মোট ৩২ বিট প্রয়োজন । প্রতিটি অকটেট ডট (.) দ্বারা পৃথক করা হয়। IPV4 এ মোট ২৩২সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায়।IPV4 এর অ্যাড্রেস সাধারণত Decimal ফরম্যাটে লেখা হয়।

ইন্টারনেট প্রোটকল ভার্সন ৬ (IPV6)- IPV6 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট আটটি ভাগ থাকে এবং প্রতি ভাগে ১৬ বিট অর্থাৎ মোট ১২৮ বিট প্রয়োজন । প্রতিটি ভাগ ডট (.) দ্বারা পৃথক করা হয়। IPV6 এ মোট ২১২৮ সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায়। IPV6 এর অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাটে লেখা হয়।
IPV4 এবং IPV6 এর মধ্যে পার্থক্য
IPV4
| IPV6 |
| ১৯৮১ সালে আবিষ্কার | ১৯৯৯ সালে আবিষ্কার |
| ৩২ বিট অ্যাড্রেস | ১২৮ বিট অ্যাড্রেস |
| ডেসিম্যাল নোটেশন | হেক্সাডেসিম্যাল নোটেশন |
| ২৩২ সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায় | ২১২৮ সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায় |
ওয়েব অ্যাড্রেস অথবা URL- প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ঠিকানা রয়েছে যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে যেকোন জায়গা থেকে ঐ ওয়েবসাইটের পেইজগুলো ওয়েব ব্রাউজারে দেখা বা খুঁজে বের করা যায়; সেই ঠিকানাকে ওয়েব অ্যাড্রেস বলে। ওয়েব অ্যাড্রেস URL নামেও পরিচিত। URL অর্থ Universal /Uniform Resource Locator । একটি ওয়েব অ্যাড্রেস বা URL এর কয়েকটি অংশ থাকে। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হল-

1. Protocol
2. Domain Name
3. Directory
4. File Name or Document Name
Protocol- প্রোটকল হল কতগুলো নিয়মের সমষ্টি । উপরের URL এ http একটি প্রোটকল যা HTML ডকুমেন্ট এক্সেস করার জন্য ব্যবহার করা হয়। কিছু প্রোটকলের উদাহরণ-
- HTTP – Hyper Text Transfer Protocol
- FTP – File Transfer Protocol
- IP – Internet Protocol
ডোমেইন নেম- ডোমেইন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট এড্রেস যা আইপি অ্যাড্রেস কে প্রতিনিধিত্ব করে। www.facebook.com এর পরিবর্তে 31.13.78.35 এই আইপি অ্যাড্রেস এর মাধ্যমেও facebook এর ওয়েবসাইট ব্রাউজ করা যায়। অর্থাৎ facebook ডোমেইন আইপি অ্যাড্রেস 31.13.78.35 কে প্রতিনিধিত্ব করছে। মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেইন নেম ব্যবহার করে । কারণ একসাথে অনেক গুলো আইপি মনে রাখা কষ্টকর কিন্তু ডোমেইন নেম মনে রাখা সহজ। উপরের URL এর www.edupointbd.com হলো ডোমেইন নেইম।
ডোমেইন ধরন- ডোমেইন নামের দুটি অংশ থাকে। ডট এর পূর্বের অংশকে ডোমেইন নাম এবং ডট এর পরের অংশকে টপ লেভেল ডোমেইন বলা হয় যা ডোমেইন এর ধরণ নির্দেশ করে । এটি দেখে প্রতিষ্ঠানের ধরণ বুঝা যায়।
| টপ লেভেল ডোমেইন | ডোমেইন ধরন |
| .com | বাণিজ্যিক প্রতিষ্ঠান |
| .mil | মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত |
| .gov | রাষ্ট্রীয় প্রতিষ্ঠান |
| .edu | শিক্ষা প্রতিষ্ঠান |
| .net | নেটওয়ার্ক সার্ভিস |
| .org | অলাভজনক প্রতিষ্ঠান |
| .int | আন্তর্জাতিক সংস্থা |
কান্ট্রি ডোমেইন- ওয়েব অ্যাড্রেস এর একে বারে শেষের অংশ , যা ওয়েবসাইটটি কোন দেশের তা নির্দেশ করে। কান্ট্রি ডোমেইন সকল ওয়েবসাইটের জন্য অত্যাবশ্যকীয় নয়। যেমন- www.edupoint.com.bd । এই ওয়েব অ্যাড্রেস এর একে বারে শেষে bd লেখা আছে। অর্থাৎ এই ওয়েবসাইটটি বাংলাদেশের নির্দেশ করে।
| কান্ট্রি কোড | কান্ট্রি নেম |
| .bd | Bangladesh |
| .uk | United Kingdom |
| .us | United States |
| .in | India |
| .au | Australia |
| .cn | China |
| .jp | Japan |
| .ru | Russia |
| .fr | France |
| .ca | Canada |
Directory বা পাথ – সার্ভার কম্পিউটারের একটি ফোল্ডার যেখানে পেইজগুলো অবস্থান করে। যেমন- উপরের URL এর ict হলো directory ।
ডকুমেন্ট নেইম – ওয়েব পেইজের ফাইল নেইম। যেমন – উপরের URL এর robotics.html হলো ডকুমেন্ট নেইম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন