যুক্তিবিদ্যা ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন - আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ আল মামুন

একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। এ পি জে আবদুল কালাম

Breaking

জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।

Home Top Ad




বুধবার, ২০ মার্চ, ২০২৪

যুক্তিবিদ্যা ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন

 ১. যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কী?

● Logic
খ. Philosophy
গ. Psychology
ঘ. Logike

২. ‘Logos’ শব্দের অর্থ কী?
ক. যুক্তি বা অনুমান
খ. বুদ্ধি বা মেধা
গ. স্মৃতি বা কল্পনা
● চিন্তা বা ভাষা


৪. ‘Logos’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ইংরেজি
● গ্রিক
গ. ল্যাটিন
ঘ. জার্মান

৫. যুক্তিবিদ্যার জনক কে?
ক. প্লেটো
● এরিস্টটল
গ. যোসেফ
ঘ. আই. এম. কপি

৬. যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী?
ক. ভাষ্য
খ. আবেগ
গ. চিন্তা
● অনুমান

৭. যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলেছেন কোন যুক্তিবিদ?
● জে. এস. মিল
খ. বেন
গ. হ্যামিলটন
ঘ. অ্যালড্রিস

৮. ‘ A system of logic’ গ্রন্থটির লেখক কে?
ক. এরিস্টটল
খ. জেভন্স
● জে. এস. মিল
ঘ. আই. এম. কপি

৯. মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণির দার্শনিকদের ভূমিকা রয়েছে?
ক. সোফিস্ট
খ. বুলীয়
গ. স্টোয়িক
● স্কলাস্টিক

১০. যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি?
ক. আবেগকে নিয়ন্ত্রণ করা
খ. যুক্তির প্রকাশ করা
গ. বুদ্ধিবৃত্তিকে বিকশিত করা
● যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা

১১. বুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে—
● ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান
খ. চিন্তা পদ্ধতির ফলিত কলা
গ. সূত্র ও নিয়ম সংক্রান্ত বিজ্ঞান
ঘ. অনুমান সম্পর্কিত জ্ঞান

১২. Aristotle কোন যুগের যুক্তিবিদ?
● প্রাচীন
খ. মধ্য
গ. আধুনিক
ঘ. সাম্প্রতিক

১৩. মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে?
ক. ইবনে সিনা
● আল-ফারাবি
গ. আল-গায্যালি
ঘ. ইবনে রুশদ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও
দৃশ্যকল্প ১: যুক্তিবিদ্যা সবসময় যুক্তিপদ্ধতির নিয়মাবলিকে আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করার কৌশল শিক্ষা দেয়।
দৃশ্যকল্প ২: যুক্তিবিদ্যা যথার্থ যুক্তিপদ্ধতির নিয়মকানুন আবিষ্কার করে।

১৪. দৃশ্যকল্প-১ যুক্তিবিদ্যার যে প্রকৃতি নির্দেশ করছে তা হলো-
● যুক্তিবিদ্যা হলো কলা
খ. যুক্তিবিদ্যা হলো বিজ্ঞান
গ. যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই
ঘ. যুক্তিবিদ্যা একটি বিমূর্ত বিষয়

১৫. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ উভয়ই যুক্তিবিদ্যার-
i. স্বরূপ নির্দেশক
ii. পরিসর নির্দেশক
iii. বৈশিষ্ট্য নির্দেশক

নিচের কোনটি সঠিক?
ক. ii ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৬. যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
ক. সদর্থক
খ. নঞর্থক
● আদর্শনিষ্ঠ
ঘ. নন্দনতাত্ত্বিক

১৭. জ্ঞান কত প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

১৮. এরিস্টটলীয় যুক্তিবিদ্যাকে কোন যুগের যুক্তিবিদ্যা বলে অভিহিত করা হয়?
ক. মধ্যযুগীয়
খ. সাম্প্রতিক
● সাবেকী
ঘ. প্রতীকী

১৯. রেনেসাঁ পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয়?
● আধুনিক যুগ
খ. প্রাচীন যুগ
গ. মধ্যযুগ
ঘ. সাম্প্রতিক যুগ

২০. “যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা” – উক্তিটি কোন যুক্তিবিদের?
ক. টমসন
খ. ওয়েলটন
গ. হ্যামিলটন
● কপি

২১. যুক্তিবিদ্যা কোন বিষয়টির কারণে আদর্শনিষ্ঠ বিজ্ঞান?
ক. কল্যাণ
খ. সুন্দর
● সত্য
ঘ. মঙ্গল

২২. যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলো হলো-
i. কার্যকারণ নিয়ম
ii. অভেদ নিয়ম
iii. বিরোধ নিয়ম

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i iii
গ. ii iii
● i, ii ও iii

যুক্তিবিদ্যা ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

২৩. যুক্তিবিদ্যা হলো-
i. অনুমান সম্পর্কিত বিজ্ঞান
ii. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান
iii. আচরণ সম্পর্কিত বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
ক. i
● ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

২৪. কলা বলতে বোঝায় –
i. দক্ষতা
ii. পটুত্ব
iii. কর্মনৈপুন্য

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

নিচের উদ্দীপকটি থেকে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও
সুমন বিকেলে মাঠে খেলতে যাবার সময় লক্ষ করল আকাশে কালো মেঘ এবং জোরে বাতাস বইছে। সে জানে এটা ঝড়ের লক্ষণ। তাই সে সিদ্ধান্ত নিল চজ মাঠে খেলতে যাবে না৷

২৫. উদ্দীপকটি নিচের কোনটিকে নির্দেশ করে?
ক. যুক্তিবাক্য
খ. অনুমান
● অবধারন
ঘ. ধারণ

২৬. স্বরূপগত দিক থেকে সুমনের চিন্তাটি—
i. বিজ্ঞান
ii. কলা
iii. আদর্শনিষ্ঠ

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৭. এরিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কী বলা হয়?
ক. আধুনিক যুক্তিবিদ্যা
খ. অবরোহ যুক্তিবিদ্যা
গ. প্রতীকী যুক্তিবিদ্যা
● সাবেকী যুক্তিবিদ্যা

২৮. “যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা।”— কোন দুই যুক্তিবিদ একথা বলেন?
● মিল ও হোয়েটলি
খ. আই.এম. কপি ও অ্যালড্রিস
গ. ম্যানসেল ও টমসন
ঘ. যোসেফ ও ফউলার

২৯. চিন্তা বা অনুমানের বাহন হলো—
i. যুক্তি
ii. যুক্তিবাক্য
iii. ভাষা

নিচের কোনটি সঠিক
ক. i
খ. ii
গ. iii
● i ও ii

৩০. প্রধানত যুক্তিবিদ্যা হলো—
i. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
ii. চিন্তার বিজ্ঞান
iii. বিজ্ঞান ও কলা

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
● i,ii ও iiii

৩১. ‘চিন্তা’ হচ্ছে মানুষের একটি –
i. ইন্দ্রিয় নির্ভর প্রক্রিয়া
ii. বুদ্ধিমূলক প্রকিয়া
iii. জ্ঞান-নির্ভর প্রকিয়া

নিচের কোনটি সঠিক
ক. i
খ. ii
গ. iii
● ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শাহীন শোয়েবকে বললো, “যুক্তিবিদ্যা অনুমানের নিয়মগুলোকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়।” কিন্তু শোয়েব বললো, এটি ঠিক নয়, “কারণ যুক্তিবিদ্যা শুধু আমাদের অনুমানের নিয়মসমূহ প্রণয়ন করে।” তারা যুক্তিবিদ্যার স্যারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তোমাদের দুজনের বক্তব্যই সত্য।

৩২. উদ্দীপকে শাহীনের বক্তব্যে কী প্রকাশ পেয়েছে?
i. যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান
ii. যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান
iii. যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
● iii
ঘ. i, ii ও iii

৩৩. শাহীন, শোয়েব ও যুক্তিবিদ্যার শিক্ষকের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় যে-
ক. যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান
খ. যুক্তিবিদ্যা একটি কলা
গ. যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান
● যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই

উদ্দীপকটি পড়ো এবং ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১.গবেষণা
২.উপাত্ত
৩.তথ্য

৩৪. উদ্দীপকটি কোন বিজ্ঞানের পর্যায়ভুক্ত?
● তত্ত্বমূলক
খ. আদর্শমূলক
গ. বর্ণনামূলক
ঘ. ব্যবহারিক

৩৫. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়? ক. দর্শন
● যুক্তিবিদ্যা
গ জ্ঞানবিদ্যা
ঘ. অধিবিদ্যা

৩৬. জ্ঞান কত প্রকার?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

৩৭. এরিস্টটলীয় যুক্তিবিদ্যার মূলসূত্র কয়টি?
ক. একটি
খ. দুইটি
গ. তিনটি
● চারটি

৩৮. সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা করা হয়?
ক জ্ঞানবিদ্যা
খ. অধিবিদ্যা
● মূল্যবিদ্যা
ঘ বাস্তববিদ্যা

৩৯. ‘An Introduction to Logic’ গ্রন্থের রচয়িতা কে?
ক এরিস্টটল
খ. জে. এস. মিল
গ. আই. এম. কপি
● যোসেফ

৪০. গ্রিসের দার্শনিক কে?
ক. যোসেফ
খ. কপি
গ. জে. এস. মিল
● এরিস্টটল

৪১. যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই, কারণ—
i. যুক্তিবিদ্যায় চিন্তার নিয়মাবলি আবিষ্কার ও প্রমাণ করে
ii. যুক্তিবিদ্যায় বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে
iii. যুক্তিবিদ্যায় যুক্তির ব্যবহারিক ও প্রায়োগিক কৌশল নির্দেশ করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii iii
গ. i ও iii
● i, ii ও iii

৪২. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো—
i. আকারগত সত্যতা
ii. বস্তুগত সত্যতা
iii. সার্বিক সত্যতা

নিচের কোনটি সঠিক
ক. i
খ. ii ও ii
গ. i ওi iii
● i, ii ও iii

৪৩. যুক্তিবিদ্যা বলতে বোঝায়—
i. আচরণ সম্পর্কিত বিজ্ঞান
ii. সৌন্দর্য সম্পর্কিত বিজ্ঞান
iii. চিন্তা-সংক্রান্ত বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
● iii
ঘ. i ওi iii

৪৪. কপির সংজ্ঞায় যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য ফুটে উঠেছে। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হলো—
i. শুদ্ধ যুক্তি প্রতিষ্ঠা
ii. বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য করা
iii. সহানুমান গঠন করা

নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৪৫. প্রাচীন যুগকে কয়টি ধারায় বিভক্ত করা হয়?
ক. একটি
খ. দুইটি
● তিনটি
ঘ. চারটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages