যুক্তিবিদ্যা ২য় পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন - আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ আল মামুন

একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। এ পি জে আবদুল কালাম

Breaking

জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।

Home Top Ad




শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

যুক্তিবিদ্যা ২য় পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন

 


১. যৌক্তিক সংজ্ঞায় উল্লেখ করতে হয় পদের-
i. বিভেদক লক্ষণ
ii. উপলক্ষণ
iii. আসন্নতম জাতি

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২. ‘মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তিসম্পন্ন জীব’— বাক্যটিতে কী ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
ক. অব্যাপক সংজ্ঞা
খ. চক্ৰক সংজ্ঞা
● বাহুল্য সংজ্ঞা
ঘ. দুর্বোধ্য সংজ্ঞা

৩. ‘গাছ হয় বৃক্ষ’— এটি কোন ধরনের সংজ্ঞা?
ক. বাহুল্য
খ. দুর্বোধ্য
গ. রূপক
● চক্রক

৪. “যিনি খেলা করেন তিনি খেলোয়াড়’— এখানে কী ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. বাহুল্য সংজ্ঞা
● চক্ৰক সংজ্ঞা
গ. অতিব্যাপক সংজ্ঞা
ঘ. অব্যাপক সংজ্ঞা

৫. ‘সিংহ হলো পশুর রাজা’— এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
● রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি
খ. চক্ৰক সংজ্ঞাজনিত অনুপপত্তি
গ. বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি
ঘ. অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি

৬. যৌক্তিক সংজ্ঞায় সব সময় —
● সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদ সমান
খ. সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদ অসমান
গ. সংজ্ঞার্থ কম ও সংজ্ঞেয় পদ বেশি
ঘ. সংজ্ঞার্থ বেশি এবং সংজ্ঞেয় পদ কম

৭. ‘মানুষ হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব’— এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. বাহূল্য সংজ্ঞা
খ. দুর্বোধ্য সংজ্ঞা
গ. অতিব্যাপক সংজ্ঞা
● অব্যাপক সংজ্ঞা

৮. বাহুল্য সংজ্ঞা বলতে কী বোঝ?
ক. যথার্থ সংজ্ঞা
খ. সংজ্ঞার গুণ
গ. সংজ্ঞার পরিমাণ
● সংজ্ঞার অনুপপত্তি

৯. ‘পাখি হয় ডানা ও লেজবিশিষ্ট প্রাণী’— বাক্যটিতে কী প্রকাশিত হয়?
● বর্নণা
খ. যৌক্তিক বিভাগ
গ. যৌক্তিক সংজ্ঞা
ঘ. ব্যাখা

১০. ‘বিদ্যালয় একটি পাঠশালা’— এই সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. দূর্বোধ্য
খ. রূপক
● চক্রক
ঘ. বাহূল্য

১১. কোন পদটির সংজ্ঞা প্রদান সম্ভব নয়?
ক. ব্যবসায়ী
খ. কৃষক
গ. সাপ
● রহিম

১২. পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না, কারণ—
i. এর চেয়ে বৃহত্তম জাতি নাই
ii. একে অন্য জাতির অন্তর্ভুক্ত করা যায় না
iii. এটি বিশিষ্ট পদ

নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কবির সাহেব তার ছেলের কাছে মানুষের জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, মানুষের জীবন সুখ, দুঃখ, হাসি ও কান্না নিয়ে। ছেলে বাবার কাছে জিজ্ঞেস করল, সুখ কী? তখন বাবা ছেলেকে বললেন যে, সুখ হচ্ছে দুঃখের অনুপস্থিতি!

১৩. উদ্দীপকে বাবার সর্বশেষ বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
● নঞর্থক সংজ্ঞা
খ. রূপক সংজ্ঞা
গ. অতিব্যাপক সংজ্ঞা
ঘ. অব্যাপক সংজ্ঞা

১৪. উদ্দীপকে উল্লিখিত অনুপপত্তি ঘটলে সংজ্ঞা-
i. ভ্রান্ত হবে
ii. ত্রুটিপূর্ণ হবে
iii. বোধগম্য হবে

নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপক হতে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক পদটি সম্পর্কে দুজন ব্যক্তির সংজ্ঞা নিম্নরূপ:
আনিস : শিক্ষকরা হলেন জাতির বিবেক ।
জলি : শিক্ষকরা হলেন বিচার ক্ষমতার অধিকারী, শিক্ষা প্রচারক, বিনয়ী এবং বুদ্ধিমান জীব ।

১৫. আনিসের বক্তব্যে সংঘটিত অনুপপত্তি কোনটি?
● রূপক
খ. দুর্বোধ্য
গ. নঞর্থক
ঘ. অব্যাপক

১৬. জলির সংজ্ঞায় অতিরিক্ত গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে-
i. উপলক্ষণ
ii. অবান্তর লক্ষণ
iii. বিভেদক লক্ষণ

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

১৭. মানুষ হলো মনুষ্য জাতীয় জীব— এ বাক্যটিতে ঘটেছে-
ক. রূপক সংজ্ঞা দোষ
● চক্ৰক সংজ্ঞা দোষ
গ. অব্যাপক সংজ্ঞা দোষ
ঘ. দুর্বোধ্য সংজ্ঞা দোষ

১৮. বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া?
ক. মৌলিক
● লৌকিক
গ. বৈজ্ঞানিক
ঘ. প্রাকৃতিক

১৯. কোথায় রূপক ভাষা ব্যবহৃত হয়?
ক. যুক্তিবিদ্যা
● সাহিত্য
গ. বিজ্ঞান
ঘ. দর্শন

২০. নিচের কোনটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তির উদাহরণ?
ক. মানুষ হয় প্রাণী
● উট হয় মরুভূমির জাহাজ
গ. সুখ হলো দুঃখের অভাব
ঘ. ফুল হয় পুষ্প

২১. পদের জাত্যর্থের সুস্পষ্ট বর্ণনাকে কী বলে?
ক. শ্রেণিকরণ
খ. ব্যাখ্যাকরণ
● যৌক্তিক সংজ্ঞা
ঘ. যৌক্তিক বিভাগ

২২. পরমতম জাতি নিচের কোনটি?
ক. ক্ষুদ্রতম জাতি
খ. উপজাতি
গ. সর্বনিম্ন জাতি
● সর্বোচ্চ জাতি

২৩. ‘মেয়েটি হয় তুষারশুভ্র’— বাক্যটিতে অনুপপত্তি ঘটেছে?
ক. অথিব্যাপক
● রূপক
গ. চক্রক
ঘ. নঞর্থক

২৪. নিচের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির উদাহরণ?
ক. মানুষ হলো প্রাণী
● মানুষ হলো মনুষ্যজাতীয় প্রাণী
গ. সুখ হলো দুঃখের অভাব
ঘ.চরিত্র হয় জীবনের মুকুট

২৫. ‘আলো হচ্ছে অন্ধকারের বিপরীত’— এখানে কোন সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
ক. বাহূল্য
খ. চক্রক
গ. দূর্বোধ
● নেতিবাচক

২৬. ‘মানুষ হয় সৃষ্টির মুকুট’ বাক্যটিকে কী ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
ক. অব্যাপক
● রূপক
গ. অতিব্যাপক
ঘ. দূর্বোধ্য

২৭. মনের মৌলিক গুণগুলোর সংজ্ঞা দেওয়া যায় না, কারণ মনের মৌলিক গুণগুলো-
i. মূল্যহীন
ii. অতুলনীয়
iii. কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৮. সংজ্ঞায় কোনটি পরিহারযোগ্য?
i. রূপক ভাষা
ii. দুর্বোধ্য ভাষা
iii. সহজ-সরল ভাষা

নিচের কোনটি সঠিক
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
যুক্তিবিদ্যার ক্লাসে শিক্ষক মহোদয় দুটি দৃষ্টান্ত উল্লেখ করেন।
দৃষ্টান্ত-১: ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র।
দৃষ্টান্ত-২: গরু হলো একটি প্রাণী; যার চারটি পা, দুটি শিং এবং একটি লম্বা লেজ আছে।

২৯. উদ্দীপকের দৃষ্টান্ত-১ কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?
● সংজ্ঞা
খ. বর্ণনা
গ. ধারণা
ঘ. অনুমান

যুক্তিবিদ্যা ২য় পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

৩০. দৃষ্টান্ত-২ এ প্রকাশিত বিষয় উল্লেখ করা হয়—
i. বিভেদক লক্ষণের সাহায্যে
ii. উপলক্ষণের সাহায্যে
iii. অবান্তর লক্ষণের সাহায্যে

নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii

৩১. যুক্তিবিদ্যার কোনো অনুমানের ভ্রান্তিকে কী বলে?
ক. বর্ণনা
খ. অযথার্থ
● অনুপপত্তি
ঘ. ভুল

৩২. সংজ্ঞায় একটি পদের সম্পূর্ণ জাত্যর্থকে বিশেষভাবে উল্লেখ করতে হবে এর অধিক হলে চলবে না। এটি সংজ্ঞার- ক. দ্বিতীয় নিয়ম
খ. তৃতীয় নিয়ম
● প্রথম নিয়ম
ঘ. চতুর্থ নিয়ম

৩৩. বাহুল্য সংজ্ঞার ইংরেজি কী?
● Redundant Definition
খ. Accidental Definition
গ. Figurative Definition
ঘ. Obscure Definition

৩৪. ‘মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন ন্যায়পরায়ণ জীব’ সংজ্ঞাটি একটি—
ক. সংকীর্ণ সংজ্ঞা
● বাহূল্য সংজ্ঞা
গ. রূপক সংজ্ঞা
ঘ. দূর্বোধ্য সংজ্ঞা

৩৫. কোন গুণের উল্লেখ থাকলে সংজ্ঞা ভ্রান্ত হতে বাধ্য?
ক. আসন্নতম জাতি
খ. বিভেদক লক্ষণ
● অবান্তর লক্ষণ
ঘ. মৌলিক ও অপরিহার্য গুণ

৩৬. মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ বিশিষ্ট জীব— এটি কোন দোষে দুষ্ট সংজ্ঞা?
ক. বাহূল্য সংজ্ঞা
● অবান্তর সংজ্ঞা
গ. অব্যাপক সংজ্ঞা
ঘ. অতিব্যাপক সংজ্ঞা

৩৭. ‘মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন মরণশীল জীব’— বাক্যটিতে কোন অনুপপত্তি ঘটেছে?
ক. আপতিক
● বাহূল্য
গ. অব্যাপক
ঘ. অতিব্যাপক

৩৮. বাহুল্য সংজ্ঞাকে ভ্রান্ত সংজ্ঞা বলা হয় কেন?
ক. সমার্থক শব্দ ব্যবহৃত হয় বলে
খ. অবান্তর লক্ষণ উল্লেখ থাকে বলে
গ. রূপক শব্দ ব্যবহার হয় বলে
● উপলক্ষণ উল্লেখ করা হয় বলে

৩৯. অব্যাপক সংজ্ঞায় অতিরিক্ত গুণটি কী?
ক. লক্ষণ
খ. উপলক্ষণ
গ. অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
● বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ

৪০. সংজ্ঞার্থ পদের ব্যাপকতা হ্রাস পেলে কোন অনুপপত্তি ঘটে?
ক. অতিব্যাপক সংজ্ঞা
● অব্যাপক সংজ্ঞা
গ. রূপক সংজ্ঞ
ঘ. বাহুল্য সংজ্ঞা

৪১. ‘সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ হবে সংজ্ঞেয় পদের ব্যস্ত্যর্থের সমান’- এ নিয়ম লঙ্ঘন করলে কত প্রকার অনুপপত্তি ঘটবে?
ক. এক
● দুই
গ. তিন
ঘ. চার

৪২. সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদ পরস্পর বিনিময়যোগ্য হওয়ার কারণ কী?
● ব্যক্ত্যর্থ সমপরিমাণ
খ. বিপরীতমুখী সম্পর্ক
গ. ব্যক্ত্যর্থ কম-বেশি
ঘ. বিপরীতমুখী সম্পর্ক

৪৩. ‘মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন সৎ জীব’— বাক্যটিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. বাহূল্য
খ. আপতিক
● অব্যাপক
ঘ. অতিব্যাপক

৪৪. দিন হয় দিবস- এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. নঞর্থক
খ. অতিব্যাপক
● চক্ৰক
ঘ. দূর্বোধ্য

৪৫. ‘টাকা হয় অথ’। এ সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. দূর্বোধ্য সংজ্ঞা
খ. রূপক সংজ্ঞা
গ. বাহূল্য সংজ্ঞা
● চক্রক সংজ্ঞা

৪৬. যৌক্তিক সংজ্ঞায় জটিল ভাষা ব্যবহার করলে কোন অনুপপত্তি ঘটে?
ক. বাহূল্য
খ. রূপক
গ. চক্রক
● দূর্বোধ্য

৪৭. ‘নারী হচ্ছে বসনভূষণ শোভিত লজ্জাবতী লতা’- এ বাক্যে কেন অনুপপত্তি ঘটেছে?
ক. রূপক শব্দ ব্যবহার করায়
● দুর্বোধ্য শব্দ ব্যবহার করায়
গ. নঞর্থক শব্দ ব্যবহার করায়
ঘ. অতিরিক্ত গুণ আরোপ করায়

৪৮. যৌক্তিক সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করা হলে কোন ধরনের অনুপপত্তি ঘটে?
● রূপক
খ. চক্রক
গ. দূর্বোধ্য
ঘ. বাহূল্য

৪৯. জ্যৈষ্ঠ হলো মধুমাস’— এখানে কোন ধরনের সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে?
● রূপক
খ. বাহূল্য
গ. দূর্বোধ্য
ঘ. চক্রক

৫০. নিচের কোনটি রূপক সংজ্ঞার দৃষ্টান্ত?
ক. মানুষ নয় পশু
খ. আদম হন আদি মানব
গ. গাছ হয় বৃক্ষ
● সিংহ হয় পশুর রাজা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages